মির্জা ফখরুল অপরাধ না করলে জেলের আশঙ্কা কেন, প্রশ্ন কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তার কারান্তরীণ হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই কোনও অপরাধ করেছেন, তা না হলে কারান্তরীণ হওয়ার আশঙ্কা প্রকাশ করবেন কেন?

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর’ শীর্ষক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্বাচীনের ন্যায় মিথ্যার ফুলঝুরি ফুটিয়েছেন। তিনি এ ধরনের অসত্য বক্তব্য প্রদানের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনের আগে ও পরে আওয়ামী লীগ সর্বদা জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং এ দেশের গণতন্ত্রকে সুসংহত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ এ দেশের গণমানুষের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক সংগঠন, গণবিরোধী সামরিক শক্তির পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা বা সামরিক ছাউনিতে প্রতিষ্ঠিত কোনও রাজনৈতিক শক্তি নয়।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজের অপরাধ ঢাকতে বা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে এবং সরকারের ওপর চাপ প্রয়োগ করতে তিনি গণমাধ্যমের সামনে অমূলক এই বক্তব্য প্রদান করেছেন। সরকার বিনা দোষে নিরপরাধ কাউকে আটক রাখে না, বা সেটা রাখার এখতিয়ারও সরকারের নেই। সরকার নির্দোষ কাউকে কোনও হয়রানি করছে না। তবে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে কারও সামাজিক বা রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ।’

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ বিরোধী দল-মত দমন কিংবা কোনও ধরনের মামলা-হামলা দিয়ে হয়রানি করে না। সারা দেশে বিএনপি-জামায়াতের যেসব ক্যাডার বাহিনী আগুন দিয়ে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সরকারি- বেসরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে, সন্ত্রাস সৃষ্টি করে দেশের মানুষকে জিম্মি করার অপচেষ্টা চালিয়েছে এবং ফৌজদারি অপরাধ সংঘটন করেছে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।’

বিএনপিকে উদ্দেশ করে কাদের আরও বলেন, ‘তাদের (বিএনপির) অগ্নিসন্ত্রাসে নিহত অসহায় পরিবারের সদস্যদের এবং অগ্নিদগ্ধ যেসব মানুষ এখনও ভয়াবহ যন্ত্রণা ভোগ করছে, তাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আগুনসন্ত্রাসী মানবতাবিরোধী খুনিদের মামলার উদাহরণ টেনে মির্জা ফখরুল বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির তথাকথিত অভিযোগ উত্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন।’

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান