সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ  সোমবার (১১ সেপ্টেম্বর)। গত বছরের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মারা যান তিনি।

রবিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় বনানী কবরস্থানে সৈয়দা সাজেদা চৌধুরীর কবরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করবে।

সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর-২ (নগরকান্দা, সালতা ও সদরপুর আংশিক) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ ও মা সৈয়দা আছিয়া খাতুন।

১৯৫৬ সাল থেকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৬৯-১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২-১৯৭৫ সময়কালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্ল গাইডসের ন্যাশনাল কমিশনার এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সাল থেকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের উপনেতা হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা, থাকবে ১৮ হাজার পুলিশ
সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন
রাজধানীতে আ. লীগের ১০ নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
নিয়োগ পরীক্ষায় পাস, সরকারি চাকরিতে যোগ দিতে এসে দুজন আটক
নিয়োগ পরীক্ষায় পাস, সরকারি চাকরিতে যোগ দিতে এসে দুজন আটক
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
বিশ্ব সংগীত দিবস ঘিরে আজও সরব থাকছে রাজধানীর সংগীতাঙ্গন
বিশ্ব সংগীত দিবস ঘিরে আজও সরব থাকছে রাজধানীর সংগীতাঙ্গন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি