সৈয়দা সাজেদা চৌধুরীর কবরে আ.লীগের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা তারা।

সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর পর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে নেতারা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগে সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান অপরিসীম। তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে গেছেন। আমরা সেই আদর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার বিচারের দাবিতে মাজেদা চৌধুরী সোচ্চার ছিলেন বলেও উল্লেখ করেন তারা।

সৈয়দা সাজেদা চৌধুরী ২০২২ বছরের ১১ সেপ্টেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মারা যান। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা, সালতা ও সদরপুর আংশিক) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা ছিলেন।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ ও মা সৈয়দা আছিয়া খাতুন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ