নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে নৌকা পেতে চান ১৭ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৫

নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১৭ জন। তারা জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এসব তথ্য জানিয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। এই সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ১৭ জন।

তারা হলেন— জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, সহসভাপতি এ কে এম শাহজাহান কবীর, কোষাধ্যক্ষ আহম্মদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস. এম. আসাদ-উজ-জামান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সদস্য শাহনেওয়াজ আলী, কোহেলী কুদ্দুস, রতন কুমার সাহা, কে, এম, জাকির হোসেন।

এই তালিকায় আরও রয়েছেন— গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, রাজশাহী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এস, এম, রফিকুল পারভেজ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদস্য আব্দুল কাদের, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সুব্রত কুমার কুন্ডু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান।

গত ৭ সেপ্টেম্বর নাটোর-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৩০ আগস্ট নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস (৭৭) মারা যান। তার মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
চাকরি ফিরে পাচ্ছেন টিপকাণ্ডে বরখাস্ত সেই কনস্টেবল
চাকরি ফিরে পাচ্ছেন টিপকাণ্ডে বরখাস্ত সেই কনস্টেবল
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন