বিএনপির পাল্টা কর্মসূচি ঘোষণা আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১২ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর বিপরীতে ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১২ দিনের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এসব কর্মসূচিতে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই সভা শেষে ব্রিফ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

তিনি জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল। ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। ২৫ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং যাত্রাবাড়ীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ করবে ঢাকা জেলা, ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ, একই দিন কাফরুলে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক সমাবেশ করা হবে। ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি জামায়াত গণতন্ত্র ও মানবাধিকারের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতের অশুভ তৎপরতা রুখতে মাঠে থাকবে আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের ব্যাপার। আশা করছি বিএনপিসহ সবাই অংশ নেবে। কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে।

আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির পাল্টা কিনা এমন এক প্রশ্নে হানিফ বলেন, কোনও কাউন্টার কর্মসূচি নয়, নির্বাচন পর্যন্ত আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলবে।

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে