সমাবেশে টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না: মির্জা আজম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না।

বুধবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, ‘কিছু নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে এসে চেহারাটা দেখিয়ে, সমাবেশ শুরুর আগেই চলে যান। নিজের পছন্দের নেতা যে আছে, তার ছবি দিয়ে ব্যানার করেন তারা। সমাবেশে আসার পর বারবার ব্যানার নামাতে বলা হলেও নামান না, এটা দৃষ্টিকটু।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডে কমিটি নেই উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘সবাই নেতা হতে আসেন, নিজের পরিচয় দিতে চান। যারা নিজের পরিচয় ও ছবি দিয়ে ব্যানার বানিয়ে সমাবেশে আসেন, ব্যানার নামাতে বলার সঙ্গে সঙ্গে নামাতে হবে। যারা ব্যানার ধরে রাখেন, তারা জানেনই না— কার ব্যানার ধরে রেখেছেন। তাই বারবার বলার পরও ব্যানার নামান না।’

তিনি বলেন, ‘হয়তো কিছু টাকা দিয়ে ব্যানার ধরতে বলা হয়েছে, নেতার নাম জানেন না। কামলা হিসেবে তিনি ব্যানার ধরে রাখছেন। এই ধরনের কোনও লোক সমাবেশে আনবেন না। কামলাদের মিটিং-সমাবেশে নিয়ে আসবেন না, কর্মীদের মিটিংয়ে নিয়ে আসবেন।’

সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেসব নেতাকর্মী মিটিংয়ে আসবেন, তাদের মিটিং শেষ না হওয়া পর্যন্ত থাকতে হবে।’ এ সময় মিটিংয়ে শৃঙ্খলা বজায় রাখায় একাধিক টিম গঠন করার কথা বলেন মির্জা আজম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর নেতারা এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি