কেউ অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৬

বিদেশিরা বর্তমান সরকারকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না— বিএনপি নেতাদের এই ধরনের মন্তব্যকে গুজব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি৷ তিনি বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত।’ 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘বিদেশিদের একটাই চাওয়া— তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর৷’

তিনি বলেন, ‘প্রধান বিরোধী দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু আওয়ামী লীগের কাছে নয়, যারা নিরপেক্ষ মানুষ আছে, তাদের কাছেও পৌঁছাতে হবে। এমনকি যারা আওয়ামী লীগকে ভোট দেবে না, তাদের কাছেও যেতে হবে।’ দেশের উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারের কাছে যেতে পারলে, নৌকার জয় নিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন সালমান এফ রহমান।

বর্তমান সরকারের গত প্রায় ১৫ বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ  ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরও এগিয়ে যেতে হবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি