অক্টোবরে বড় চার প্রকল্পের উদ্বোধন, মাসজুড়ে কর্মসূচি আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৩, ২১:০০আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১:০৯

চলতি অক্টোবর মাসে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবং চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে একাধিক সুধী সমাবেশ ছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমানে রেখে অক্টোবর মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রবিবার (১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ বৈঠক করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বৈঠকে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ৭ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি উদযাপন করতে সুধী সমাবেশ করা হবে। আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করা হবে।’

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, ‘‘এ উপলক্ষে মতিঝিলের শাপলা চত্বরে সুধী সমাবেশ করা হবে। অক্টোবরের শেষে ২৮ তারিখে উদ্বোধন হবে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম ‘বঙ্গবন্ধু টানেল’। সেখানেও সমাবেশ হবে।’’

এসব সমাবেশে বিপুল সংখ্যক জনসমাগম করার প্রস্তুতি নিতে নেতাদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে সময় আছে মাত্র ৩০ দিন। আমিন বাজারে ৩ অক্টোবর সমাবেশ হবে। ঢাকার অপর প্রান্তেও সমাবেশ হবে। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেছেন ঢাকা ও এর আশপাশের জেলায় সমাবেশের দরকার আছে, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ তিন সংগঠন মিলে বিশাল সমাবেশ করতে হবে। গণভবনেও মহিলাদের সমাবেশ হবে। পেশাজীবীদের নিয়ে আরেকটি সমাবেশ করা হবে।’

এ ছাড়া সব সাংগঠনিক জেলা, উপজেলায় মাসব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি তা করতে নিষেধ করেছেন বলে জানান ওবায়দুল কাদের।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম, আফজালুর রহমান, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেসবাউল হোসেন সাচ্চু, ছাত্রলীগের সভাপতি  সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি