আজ খুব ভালো লাগছে, আমি কথা রেখেছি: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২৩, ১২:১৬আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১২:১৬

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আজ খুব ভালো লাগছে। আমি নির্বাচনের আগে এখানে এসেছিলাম, তখন এলাকাবাসী নদীর পাড় রক্ষার দাবি করেছিল। আজ পদ্মার পাড় রক্ষায় বাঁধ হয়েছে, আমি আমার কথা রেখেছি।’

সোমবার (২ অক্টোবর) বিকালে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়িতে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, দোহারে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ রায়পাড়া ইউনিয়নে সাহেবখালী সেতু উদ্বোধন করেন স্থানীয় এই সংসদ সদস্য।

উন্নয়ন অব্যাহত থাকবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশসহ দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি দোহার-নবাবগঞ্জের উন্নয়নের জন্য যখনই প্রধানমন্ত্রীর কাছে কোনও কিছু চেয়েছি, তিনি কোনও দিনও না করেননি। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি নিয়ে সরকার পতনের চেষ্টা করেছে। তাদের ওই দাবি পুরোপুরি ভেস্তে গেছে। তাদের সঙ্গে জনগণ নেই। তাদের দাবি এখন ফেসবুক-ইউটিউবে সীমাবদ্ধ।’ 

সালমান এফ রহমান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। এতে কেউ অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না। আপনারা নিশ্চিন্তে থাকেন, আগামী জানুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

/জিএম/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী