বিএনপি’র চেয়ে বড় বিষয় হলো জনগণ নির্বাচনে অংশ নিলো কিনা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৭:২১আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:২৮

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিমের সঙ্গে বৈঠকে বিএনপি বলেছে, বর্তমান সরকারের অধীন নির্বাচনে তারা অংশ নেবে না। এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বারংবার এ কথা বলে আসছে। ২০১৮ সালের নির্বাচনেও বলেছিল। পরে আবার নির্বাচনে অংশগ্রহণও করেছিল। আমি আশা করবো এবারও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না, তার চেয়েও বড় বিষয় হচ্ছে জনগণ অংশগ্রহণ করলো কিনা। জনগণের অংশগ্রহণে কোনও কোনও রাজনৈতিক দল যদি, অর্থাৎ বিএনপিসহ তাদের মিত্ররা যদি নির্বাচন বর্জনও করে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন বাংলাদেশে যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু বায়োপিকের নির্মাণ সমাপ্তি ও দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি বলেছে, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। এবিষয়টি কীভাবে দেখছেন- জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমরা চাই তারা নির্বাচনে আসুক। আমরা না চাইলে বারংবার কেন আহ্বান জানাচ্ছি নির্বাচনে আসার জন্য। আসলে বিএনপি চায় নির্বাচনে জেতার নিশ্চয়তা। তাদের বক্তব্যটা এরকম, নাচতে না জানতে উঠোন বাঁকা। তাদের বক্তব্য সে রকম যে নির্বাচনের পরিবেশ নাই, এজন্য আমি নাচবো না বা নির্বাচনে অংশগ্রহণ করবো না। তারা যদি এতো জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে আসুক।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনকালীন সময় কার্যত সরকারের কোনও কার্যক্রম থাকে না। কাউকে বদলির ক্ষমতাও থাকে না। সরকার রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারে না। ক্ষমতা মূলত নির্বাচন কমিশনের কাছে ন্যাস্ত হয় নির্বাচনি আইন অনুযায়ী।  এটি অত্যন্ত স্বচ্ছ নির্বাচনি আইন এবং আন্তর্জাতিকভাবে স্বকৃীত একটি ব্যবস্থা। এই ব্যবস্থার ওপর যদি আস্থা না থাকে তাহলে দেশ, রাষ্ট্র, জনগণ কোনও কিছুর ওপর আস্থা নেই। তাদের দেশের ওপর আস্থা নেই দেখেই ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন পাকিস্তান আমল ভালো ছিল। যারা একথা বলে তাদের দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলে মনে করেন বোদ্ধাব্যক্তিরা। তবে আমরা মনে করি, তারা যেহেতু রাজনীতি করছে তারা নির্বাচনে আসুক। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূ্র্ণ একটি নির্বাচন চাই।

প্রার্থনা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন

বেগম খালেদা জিয়ার চিকিৎসার মেডিক্যাল বোর্ড আজ বলেছে, তার লিভার প্রতিস্থাপন করা দরকার। তার মৃত্যু ঝুঁকিও রয়েছে। এ অবস্থায় বিদেশে চিকিৎসা নিতে দেওয়া উচিত কিনা- এবিষয় মতামত জানতে চাইল তথ্যমন্ত্রী বলেন, আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বরাবরের মতো। অতীতেও যখন খালেদা জিয়া অসুস্থ হয়েছেন তখনও বিএনপি বলেছিল বেগম জিয়ার মৃত্যুঝুঁকি রয়েছে, তাকে বাঁচানো যাবে না যদি বিদেশ নেওয়া না হয়। তখনও মেডিক্যাল টিম এ ধরনের ব্রিফ করেছিল। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা সেবায় তিনি প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আমি প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। তিনি যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সেজন্য সরকার আন্তরিক এবং সব ধরনের সহযোগিতা করছে।

তিনি বলেন, দেশের সবচেয়ে ভালো একটি হাসপাতালে তার চিকিৎসা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি বাইরের ডাক্তার আনার প্রয়োজন পড়ে তারা আনতে পারেন। আর বিদেশে পাঠানো সেটি আদালতের এখতিয়ার। তাদের সেটি করতে হলে আদালতের শরণাপন্ন হতে হবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী