বিশ্বের অনেক দেশ বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৩

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘বিগত সরকারের মতো আমরা অন্য দেশের কাছে ভিক্ষা চাই না। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে।’

শনিবার (১৪ অক্টোবর) ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘এসব সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ দেশে একের পর এক উন্নতি হচ্ছে। জাতি উন্নত হচ্ছে।’

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই স্মার্ট দেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম। আমাদের বয়স প্রায়ই শেষ, এখন তোমাদের সময়। বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই, বিশ্ববাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। এজন্য তোমাদের এগিয়ে আসতে হবে, তা না হলে আমরা পিছিয়ে পড়বো। আমরা পিছিয়ে থাকতে চাই না।’

এর আগে সালমান এফ রহমান শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন। পরে বিকালে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লালন ব্যান্ডের সুমী।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি