বিএনপির উদ্দেশে সালমান এফ রহমান

নির্বাচনে এসে জনগণের সমর্থন যাচাই করুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৬:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৬:৫০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনগণের সমর্থন যাচাইয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জের) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান৷ তিনি মনে করেন, বিএনপি জনগণের সমর্থন পাচ্ছে না বলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে৷

বুধবার (১৮ অক্টোবর)  তার নির্বাচনি এলাকা দোহার উপজেলার জয়পাড়া পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবেন। দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন। তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে৷’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের চলমান উন্নয়ন তুলে ধরে সালমান এফ রহমান এমপি বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ আজ  বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করে। দেশ অর্থনৈতিক উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ  ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে কাজ করছে৷।’

এর আগে সকালে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন সালমান এফ রহমান। এ সময় তিনি দেশের উন্নয়নে কৃষকদের অবদান তুলে ধরে বলেন, ‘দেশের আজ কের এই উন্নয়নের পেছনে মূল কারিগর এদেশের কৃষকরা৷ বর্তমান সরকার কৃষির উন্নয়নে ভালো পরিবেশ তৈরি করে দিচ্ছে৷’ দোহারে কৃষির উন্নয়নে বড় ধরনের প্রকল্প করে দেওয়ারও ঘোষণা দেন তিনি।

এছাড়া দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের দুটি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। পরে ফজলুর রহমান ফাউন্ডেশন থেকে নারীদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিআর চাল এবং স্থানীয় সংসদের পক্ষ থেকে নগদ অর্থ  বিতরণ করেন সালমান এফ রহমান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী