‘বিরোধী দলে থাকলে কাউন্সিলের মাঠ দখল করে নিতাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনের মাঠে ব্যর্থ হয়েছে। তারা আম-ছালা সব হারিয়ে এখন কাউন্সিল অনুষ্ঠানের জন্য মাঠ চাইছে। কাউন্সিলের জন্য মাঠ চাইতে হবে কেনও? আমরা বিরোধী দলে থাকলে মাঠ চাইতে যেতাম না, দখল করে নিতাম। এ শক্তি ও সাহস আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ চাইলে এটা পারে।
রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের দল, তারা বুলেটকে ভয় পায় না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই হবে। এই সংসদে দাঁড়িয়ে বলে গেলাম, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত সেই নির্বাচনে খালেদা জিয়া অংশও নেবেন। খালেদা জিয়ার দল প্রস্তুত হন। ২০১৯ সালে আপনাদের সঙ্গে ভোটযুদ্ধ হবে। বাংলার জনগণ ওই সময় আপনাকে ভোট দেবে না।’
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরে যেসব উন্নয়ন ঘটিয়েছি তাতে অবশ্যই ওই নির্বাচনে আমরা জিতব। ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে বাংলার জনগণ শেখ হাসিনাকেই ভোট দেবে।’
/ইএইচএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান