নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৩:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৬:৫৫

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি বা তার আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (২২ অক্টোবর) ওসমানী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধান বহাল রেখেই আগামী জাতীয় নির্বাচন হবে। পছন্দ না হলে কারও জন্য ভোট আটকে থাকবে না। আগামী নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। মিস করলে পিছিয়ে পড়বেন।’

২৮ অক্টোবর বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির সে খায়েশ পূরণ হবে না। জ্বালাও-পোড়াওয়ের হুমকি আসছে। এ থেকে পরিত্রাণ পেতে একজনই আছেন, তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’ তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

২০১৭ সাল থেকে প্রতিবছরের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়। সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে থাকে।

এ বছরও ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে সারা দেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩’ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। এতে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও সড়কে নিরাপত্তায় আইনের প্রয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। জোর দেন সড়ক রক্ষায় ওয়েট কন্ট্রোলের।

মন্ত্রী এসময় সড়ক পরিবহন আইনের সংশোধনের প্রসঙ্গ টেনে বলেন, ‘আইন পরিবর্তন করার কি সময় আছে? জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে নির্বাচনে যারাই (ক্ষমতায়) আসে, সংযোজন-বিয়োজন ও সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয় আপাতত মুলতবি রাখতে হবে।’

দাবিগুলো ন্যায় ও যুক্তিসঙ্গত হলেও এখন কিছু করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমি পারফেক্ট মানুষ—এ দাবি করবো না। ভুলত্রুটি হতে পারে। ভালো করার চেষ্টা করেছি, দুর্নীতি কমানোর চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।’ 

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। 

এর আগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে।

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি