বাসে আগুনের খবর পেয়ে মিছিল নিয়ে আ.লীগ কার্যালয়ে এলেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১০:৫৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৪:৩০

বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা। তবে রবিবার (২৯ অক্টোবর) সকালে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডিতে দলটির সভাপতির কার্যালয় ফাঁকা দেখা গেছে। পরে গুলিস্তান এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের পর ১০টার দিকে কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে হাজির হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করছেন। ভেতরে অবস্থান করছেন কর্মচারীরা, তবে সেখানে কোনও নেতাকর্মী নেই। সকাল ৯টার দিকে একই দৃশ্য দেখা গেছে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও।

শিকড় পরিবহনে আগুন

সকাল ৯টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর ঘণ্টাখানেক পরে নেতাকর্মীদের নিয়ে মিছিল করে কার্যালয়ে আসেন  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এসময় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি-জামায়াত আবার ২০১৩-১৪ সালের চরিত্রে ফিরে গেছে। তারা শনিবার গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে। তারা আজ হরতালেও এটি করবে, আমরা প্রতিহত করবে। আগুন সন্ত্রাসীদের সারা জাতি ঐক্যবদ্ধ মোকাবিলা করবে। মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তি একসঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে, জামায়াত-শিবিরের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল

এদিকে হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সমাবেশের মঞ্চ তৈরি করতে দেকা গেছে বঙ্গবন্ধু এভিনিউয়ে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের