বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বুধবার (১ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় সায়মা ওয়াজেদ পুতুলের এ গৌরবময় ও অবিস্মরণীয় সাফল্যে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে তিনি বিশ্ব দরবারে আরেকবার বাঙালি জাতিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন।’
কে এম খালিদ বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আজ তারুণ্যের অনুকরণীয় আদর্শ ও স্বপ্নজয়ের উজ্জ্বল প্রতীক। আমি তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ কামনা করি।








