বিএনপিকে নির্বাচনে আনতে হবে সংবিধানে লেখা নেই: ফারুক খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:৩৫

নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এ কথা সংবিধানে লেখা নেই, কোনও আইনে লেখা নেই।

শনিবার (৪ নভেম্বর) বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শনিবার সকালে ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশ নেয়।

ফারুক খান বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, নির্বাচনের সময় অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয় না। যাদের ক্যাপাসিটি নাই, যাদের জনসমর্থন নাই, জনগণের প্রতি আস্থা নাই, তারা নির্বাচনে আসবে না।’

‘বিএনপি সন্ত্রাসী দল’ মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি সংহিসতাপূর্ণ। এগুলো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, সন্ত্রাসবাদী দলের কর্মকাণ্ড।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কখনও নির্বাচনে অরাজকতা করে না। সংবিধানসম্মতভাবে একটি নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। যেসব রাজনৈতিক দল নামসর্বস্ব, যাদের কোনও ভোটার নেই, তারাই এ ধরনের কথা বলতে পারে। আমরা মনে করি, বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।’

মতবিনিময় সভায় ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল যোগ দেয়। এই মতবিনিময় সভা বর্জন করেছে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। আগারগাঁও নির্বাচন ভবনে শনিবার সকাল ১০টার দিকে আসেন রাজনৈতিক দলের নেতারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। 

/সিএ/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে