১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৩:৪৩আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৩:৪৩

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে এই সংবাদ ‘ভুল’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে।’

রবিবার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী একথা বলেন। 

এসময় বিএনপির অবরোধ কর্মসূচি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি ঘোষণা, আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনও পার্থক্য নাই। তারা তালেবান, ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে। তারা এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে।’ 

যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু এরা (বিএনপি) অবরোধের নামে মানুষের জানমালের উপর হামলা চালাচ্ছে। এখন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করছে, একইরকমভাবে বিএনপি-জামায়াত হামলা চালাচ্ছে।’ 

বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক দল নাই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, তারা গুজবও রাটাচ্ছে। যারা বিদেশে বসে এসব গুজব ছড়াচ্ছে, তাদের সেই দেশেই আইনের আওতায় আনা হবে। সেইসব দেশে বাংলাদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করছে সরকার। একইসঙ্গে সেই দেশের বাঙালি কমিউনিটিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সম্প্রতি গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির জন্য যেই বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন, তারা বিএনপিপন্থি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী