যেখানে জ্বালাও পোড়াও সেখানেই প্রতিরোধ: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৩আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের মাঠে-ময়দানে মানুষের সঙ্গে মিশে ধ্বংস ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি বলেন, ‘বিএনপি- জামায়াত সোনার বাংলাদেশকে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ধ্বংস করতে চায়। এদের বিপক্ষে আমাদের মাঠে নামতে হবে। যেখানে জ্বালাও-পোড়াও হবে সেখানেই প্রতিরোধ করতে হবে।’

রবিবার (৫ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের উদ্যোগে জেলহত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে যারা হাত মিলিয়ে ১৯৭৫  সালের ১৫ আগস্টের পর দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, সেই হত্যাকারীরা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘বিএনপি একটি অপশক্তি। এদের হাত থেকে আমাদের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের ধ্বংস করতে না পারলে এরা বাংলাদেশকে ধ্বংস করে দেবে। জাতির পিতা সারাজীবন যে সোনার বাংলাদেশ গড়ার জন্য লড়াই সংগ্রাম করেছেন, এরা ধ্বংস না হলে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা করতে পারবো না।’

সভাপতির বক্তব্যে জাতীয় নেতা এম মনসুর আলীর পৌত্র তানভীর শাকিল জয় বলেন, ‘যেসব দেশ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে, তাদের উচিত হবে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা দেখানো। চার নেতার পরিবারের সদস্যদের তো ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। খুনিদের ফিরিয়ে না দিয়ে আশ্রয়দাতা দেশগুলো মানবাধিকার ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।’

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আসাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের