বিএনপি এখন গর্তে ঢুকে গেছে : তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ২২:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২২:৪৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন গর্তে ঢুকে গেছে। গর্তের ভেতর থেকেই তারা আন্দোলনের ডাক দেয়, অবরোধের ডাক দেয়। আর তাদের অবরোধ মানে জ্বালাও-পোড়াও, মানুষকে পুড়িয়ে মারা। এদের প্রতিহত করতে হবে।’ 

শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার পর্যন্ত রেলপথ, রেলস্টেশন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। ২৮ অক্টোবর বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। শতাধিক পুলিশ আহত হয়েছে। এক পুলিশকে পিটিয়ে মেরেছে। পরে ২০ মিনিটে রাস্তা খালি করে পালিয়েছে। এখন তারা গর্তে ঢুকেছে।’ 

মাতারবাড়ী জনসভায় জনসাধারণের ঢল (ছবি: ফোকাস বাংলা)

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি কর্মসূচির নামে গাড়ি পোড়ায়, মানুষের উপর বোমা নিক্ষেপ করে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু। এরা হিংস্র হায়েনার চেয়েও হিংস্র। সুতরাং এদের প্রতিহত করতে হবে।’

‘শেখ হাসিনা শুধু কথা দেন না, কথা রাখেন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে প্রায় ১৪০ বছর আগে ব্রিটিশ আমলে কক্সবাজার রুটে রেললাইন করার সমীক্ষা হয়েছিল। তবে রেললাইন করার কথা থাকলেও এত বছর তা এ পথে হয়নি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করে দেখালেন। এতে প্রমাণিত হয় শেখ হাসিনা শুধু কথা দেন না, কথা রাখেনও।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আমলে সারাদেশে পরিবর্তন হয়েছে। কক্সবাজারবাসী কখনও ভাবেনি এখানে এমন একটি সুন্দর রেলস্টেশন হবে এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাবে। এটি কক্সবাজারের মানুষ স্বপ্নে দেখেছে বাস্তবে রূপান্তরিত হবে তা ভাবেনি।’

জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাছান মাহমুদ বলেন, ‘মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হবে এটি কেউ ভাবেনি। এখানে এত উন্নয়ন হয়েছে অতীতে কোনও সরকার চিন্তা করেনি। সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।’ খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি