এবারের নির্বাচন একটি অগ্নিপরীক্ষা: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৫:২১আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৫:২৯

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষার নির্বাচন’ মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চোখ-কান খোলা রাখতে হবে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারলে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত ১৪ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটটি পুড়ে যায়। ৬০ দিন পর মার্কেটটি পুনর্নির্মাণের কাজ শুরু হলো।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের উন্নয়ন, আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে। সবাইকে মনে রাখতে হবে, কী কারণে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো। কীসের জন্য পুলিশ কনস্টেবলকে হত্যা করা হলো।’

বিএনপির অবরোধ জনগণের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন, ‘কারা তাকে (নিহত পুলিশ সদস্যের সন্তানকে) পিতৃহারা করলো? শতশত পুলিশকে নির্মমভাবে আহত করলো? কীসের স্বার্থে? অবরোধ করছেন? কীসের অবরোধ? এই অবরোধ জনগণের বিরুদ্ধে।’

নানক বলেন, ‘তারেক রহমান লন্ডনের প্রাসাদে থাকেন। তিনি ওখান থেকে লাদেনের মতো বক্তব্য দেন। তার লক্ষ্য হলো, আমি যে দেশে থাকতে পারি নাই, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবো না। তার লক্ষ্য, যে দেশে আমি থাকতে পারি না, সেই দেশকে স্থিতিশীল থাকতে দেবো না। তিনি চান, আমি যে দেশে শিক্ষা নিতে পারি নাই– ম্যাট্রিক পাস করতে পারি নাই, সেই দেশে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে দেবো না।’

এ সময় আরও ছিলেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদসহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম