তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকায় আ.লীগের আনন্দ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ২০:৫১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২০:৫১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। তিনি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে হর্ষধ্বনি দেন। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়।

এদিন মাগরিবের আজানের আগ থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হতে তাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে তারা অবস্থান নেন দলীয় কার্যালয়ের সামনে।

আওয়ামী লীগের আনন্দ মিছিল

এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন নিয়ে স্লোগান দিতে থাকেন।

তফসিলের ঘোষণা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মাইকে প্রচার করা হয়। নির্বাচনের তারিখ বলার পর প্রথমে ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের নেতৃত্বে মিছিল শুরু হয়। এরপর অন্যান্য সংগঠনগুলোর মিছিল হয়। মিছিলগুলো বঙ্গবন্ধু এভিনিউ, পীর ইয়ামেনী মার্কেট, জিরো পয়েন্ট হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগের আনন্দ মিছিল

এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মিছিল করেন।

আরও পড়ুন- 

৭ জানুয়ারি ভোট 

নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
যাচাই ছাড়া বাসা ভাড়া নয়, মালিকদের সতর্ক থাকার আহ্বান র‌্যাবের
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক