দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যারিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন। রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
হবিগঞ্জ-৪ আসনটির বর্তমান সংসদ সদস্য মাহবুব আলী। তিনি সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে দ্বিতীয় দিনে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়, দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৪৫টি, চট্রগ্রাম বিভাগে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি ও রংপুর বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়েছে।









