মনোনয়ন ফরম থেকে আ.লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৮:১১আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ হাজার ২৪১ জন আর অনলাইনে নিয়েছেন ১২১ জন। মোট ৩ হাজার ৩৬২ জন ফরম সংগ্রহ করেছেন।

বিপ্লব বড়ুয়া আরও জানান, চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

দলীয় সূত্র জানায়, শনিবার এক হাজার ৭৪টি, রবিবার এক হাজার ২১২টি, সোমবার ৭৩৩টি এবং মঙ্গলবার ৩৪৫টি ফরম বিক্রি করা হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির জন্য আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এবার ২০১৮ সালের তুলনায় কম ফরম বিক্রি হয়েছে। তবে আয় হয়েছে বেশি। ২০১৮ সালে আওয়ামী লীগের চার হাজার ১০০টি ফরম বিক্রি করে ১২ কোটি ৩২ লাখ টাকা আয় করেছিল। আগের চেয়ে ফরমের দাম বৃদ্ধি পাওয়ায় এবার আয় বেড়েছে। ২০১৮ সালে ফরমের দাম ছিল ত্রিশ হাজার টাকা। এবার সেটা ৫০ হাজার টাকা করা হয়েছে।

/এমআরএস/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী