‘দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৪আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৪

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরম জমা দেন তিনি।

এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, ঢাকা-৮ আসনের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করবো।

তিনি বলেন, আমি সবার কাছে দোয়া চাই। এই এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো। কেননা এখানকার সব মানুষ অনেক সচেতন এবং তাদের বিবেকবোধ অনেক সমৃদ্ধ। তাই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট নগর হিসেবে গড়ে তুলবো। দল-মত নির্বিশেষে প্রতিটি পর্যায়ের ও শ্রেণি-পেশার সবার কাছেই আমি দোয়া চাই।

ঢাকা-৮ আসনে গত দুই নির্বাচনে ১৪ দলের শরিক হিসেবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রার্থী হয়েছেন। আসনটিতে এবার আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে।

এই আসনে এবার ছাড় দেওয়া হবে কি না, জানতে চাইলে নাছিম বলেন, এসব ক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রার্থী হিসেবে দলের যেকোনও সিদ্ধান্ত আমি মেনে নেবো। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এই এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতি করছি। এমনিতেই সবার প্রতি আমার একটি দায়িত্ব ও শ্রদ্ধাবোধ রয়েছে। সে জন্য আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, অগ্রগতি ও মানুষের সমস্যা দূর করা এবং আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ কাজ করবো।

বিপুল ভোটে এই আসনে নৌকা প্রতীককে ভোটাররা জয়ী করবেন, এমন আশ্বাস ব্যক্ত করে বাহাউদ্দিন নাছিম বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ঢাকা-৮ আসনের ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী