১০ বছরে আয় কমে সম্পদ বেড়েছে সানজিদা খানমের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০১

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের ১০ বছরে সম্পদ বেড়েছে। এর মধ্যে আছে গাড়ি, বাড়ি এবং ফ্ল্যাট।

দশম সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামার সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে দায়ের করা হলফনামার তুলনামূলক বিশ্লেষণে এসব তথ্য জানা যায়। এর মাঝে একাদশ সংসদ নির্বাচনে তিনি অংশ নেননি। পাশাপাশি দশম সংসদ নির্বাচনের সময় স্বামী ও সন্তানের নামে স্থায়ী সম্পদ ও অস্থাবর সম্পদ থাকলেও এখন তা নেই বলে উল্লেখ করা হয়েছে।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সানজিদা খানম। এরপর দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনের হলফানামায় দেখা গেছে, সানজিদা খানমের পেশাগত আয়  নবম সংসদ নির্বাচনের তুলনায় বেড়ে হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা। সে সময় তার আয় ছিল শুধুমাত্র ২ লাখ টাকা। এছাড়া আর কোনও আয় নেই তার। এর আগে দশম সংসদ নির্বাচনের সময় তার সঞ্চয়পত্র/ব্যাংক আমানত ছিল ১০ লাখ টাকা, পেশাগত আয় ছিল ৮ লাখ ৯০ হাজার টাকা এবং অন্যান্য আয়  ছিল ১৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।   

অস্থাবর সম্পদ হিসেবে নগদ টাকা আছে ২০ লাখ, ব্যাংকে জমা আছে ৬৫ লাখ ৫৮ হাজার ৬৩৩ টাকা, মোটরগাড়ি আছে একটি— যার মূল্য দেখিয়েছেন ৬৩ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২টি ফ্রিজ, ২টি টিভি, ওভেন ১টি এবং ১টি ওয়াটার পিউরিফায়ার আছে। আসবাবপত্র আছে ৮৫ হাজার টাকার এবং মোবাইল, এসি, ইলেকট্রনিক ডিভাইস আছে ৭০ হাজার টাকার।

স্থাবর সম্পদের মধ্যে সানজিদা খানমের নামে ১৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের সাড়ে সাত কাঠার অকৃষি জমি, ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের দুই তলা বাড়ি এবং ৬১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের দুইটি ফ্ল্যাট আছে।

দশম সংসদ নির্বাচনের হলফনামার তথ্য বলছে— তার কাছে নগদ অর্থ ছিল ৩ লাখ টাকা, ব্যাংকে ছিল ১১ লাখ ৭৭ হাজার ৪১৬ টাকা, ১০ লাখ টাকা মূল্যের ১০ হাজার শেয়ার ছিল, মোটরগাড়ি ছিল দুটি— যার মূল্য ৩২ লাখ এবং ৩ লাখ টাকা। এর মধ্যে ৩ লাখ টাকার গাড়িটি ছিল স্বামীর নামে। ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিজের নামে এবং নির্ভরশীলের নামে সাড়ে ৭ হাজার টাকার স্বর্ণালংকার ছিল। পাশাপাশি ৭০ হাজার টাকা মূল্যের ১টি টিভি, ফ্রিজ ওভেনসহ আরও আছে ৫৫ হাজার টাকা মূল্যের আসবাবপত্র।

তখন অস্থাবর সম্পদ হিসেবে সানজিদা খানমের নামে ১৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের অকৃষি জমি এবং পূর্ব জুরাইনে একটি বাড়ির এক-চতুর্থাংশ মালিকানা ছিল। সে সময় তার ৪ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ছিল।   

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি