১৮ ডিসেম্বর র‌্যালি করার অনুমতি চেয়ে আ.লীগের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৪১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩

মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি করার অনুমতি চেয়ে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা চিঠিটি পাঠানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‌্যালিটি মৎসভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।

র‌্যালির অনুমতি চেয়ে আওয়ামী লীগের চিঠি

বিজয় দিবসের র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আরও থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনও সভা, সমাবেশ বা অন্য কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যাবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ধরনের কর্মসূচির অনুমতি না দেওয়ার জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী