আশা করি বিএনপি সংযতভাবে চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৫২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনবিরোধী কোনও কর্মকাণ্ড করা যাবে না, যেহেতু এটি বিজয়ের দিবস, বিজয়ের দিন। তিনি বলেন, ‘বিজয়-আনন্দ প্রকাশ করতে আমরা কাউকে মানা করছি না। সেক্ষেত্রে আশা করি, বিএনপি সংযতভাবে চলবে।’

শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এদিন পূর্ণাঙ্গভাবে আমরা বিজয় লাভ করি। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সকাল থেকেই নানা ধরনের কর্মসূচি পালন করে থাকি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কমিশন যেসব নির্দেশনা দিয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনী সেসব নির্দেশনা মতো কাজ করে যাচ্ছে। আমাদের ইচ্ছা ও চাওয়া একটি সুন্দর নির্বাচন। একটি নিরপেক্ষ নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি ছিল নির্বাচনবিরোধী কোনও কর্মকাণ্ড করা যাবে না। নির্বাচনবিরোধী কোনও কর্মকাণ্ড এ দিন (১৬ ডিসেম্বর) করা যাবে না। বিজয় উৎসব পালন করতে আমরা কাউকে মানা করছি না। এক্ষেত্রে তারা (বিএনপি) সংযতভাবে চলবে, যাতে করে নির্বাচনে কোনও ধরনের বাধা, নির্বাচনবিরোধী কোনও কথা বলা বা প্রচার করা থেকে বিরত থাকে। বিএনপিকে বলা হয়েছে— তারা কোথায় কোন দিকে যাবে, তার একটি রোড ম্যাপ দেওয়ার জন্য। ডিএমপি কমিশনার তাদেরকে নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার জন্য বলা হয়েছে।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী