সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করবো বিএনপি কিছুই না: কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনের মাধ্যমে পৃথিবীর কাছে আমরা প্রমাণ করতে পারবো এরা (বিএনপি) কিছুই না; জনগণের শক্তিই বড় শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব ও আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট।

কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যে বিভাজন, সেটিকে আমরা এই নির্বাচনের মাধ্যমে দূর করবো। আমার লজ্জা হয় স্বাধীনতার ৫২ বছর পরেও এই অপশক্তি দেশে রাজনীতি করছে। পৃথিবীর কোনও দেশে এ রকম অপশক্তি রাজনীতি করতে পারে না।

বিএনপি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে এই সংসদ সদস্য বলেন, বিএনপি নির্বাচন মানে না, কিছুই মানে না। তারা দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আগুনসন্ত্রাস করে তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাচ্ছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মো. মনিরুল হকসহ আরও অনেকে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী