দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীতে ক্যাম্পেইন ও রোড শো করবে ইউরোপ আওয়ামী লীগের নেতারা। এ জন্য ধানমন্ডি-৩২ নম্বরকে মাথায় রেখে রুটপ্ল্যান করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং ইউরোপের সকল দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সকাল ১০টায় র্যালি শুরু করা হবে এবং এজন্য এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রস্তুতি হিসেবে পিকঅ্যাপ ভ্যান রেডি করা হয়েছে। প্রতিটি পিকআপ ভ্যানে ব্যানার যুক্ত থাকবে। শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন। থাকবে ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন রকমের ডেকোরেশন করা ভ্যান।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ক্যাম্পেইনের বিষয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ইউরোপের সকল দেশের নেতাকর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করা হবে বলে জানা গেছে।









