সর্বোচ্চ ভোটপ্রাপ্তির আশা ফেরদৌসের, আসন উপহার দিতে চান শেখ হাসিনাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৬:৪১আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫

সবচেয়ে বেশি ভোট পেয়ে ঢাকা-১০ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সোমবার (১ জানুয়ারি) রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় এ আশাবাদ ব্যক্ত করেন। বিজয়ী হলে এ আসনটি তিনি বঙ্গবন্ধুকে উৎসর্গ করবেন বলেও জানান।

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ বলেন, আজ আমাদের মাঝে দখিনের বাতাস হয়ে এসেছেন প্রধানমন্ত্রী। আপনি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আসন আমাকে দিয়েছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ আসনের মানসম্মান ধরে রাখবো।

তিনি বলেন, আমাকে ব্যারিস্টার ফজলে নূর তাপসের একটি সাজানো বাগান দিয়েছেন। তিনি এ এলাকার আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে সুসংগঠিত একটি সাজানো বাগান তৈরি করে রেখেছেন। আমার এখানে বেশি কিছু করার নেই। এই সাজানো বাগানের একজন মালি হয়ে এর পরিচর্যা করলেই আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সব চেয়ে বেশি ভোট নিয়ে এ এলাকার নৌকা আপনার হাতে তুলে দেবো।

ফেরদৌস বলেন, মনেপ্রাণে বিশ্বাস করি— ঢাকা ১০ আসন বঙ্গবন্ধুর আসন। যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই। তাহলে ঢাকা-১০ আসনটি আমি বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করবো। আমি বিশ্বাস করি ঢাকা-১০, এই ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

নায়ক ফেরদৌস বঙ্গবন্ধুর দুই কন্যার দেখভাল করতে চান উল্লেখ করে বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) এ এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি ব্যারিস্টার ফজলে নূর তাপসের দেখানো পথে হাঁটছি। এ এলাকার প্রতিটি অলিগলি পথে গিয়ে মানুষের কাছে প্রশ্ন করলে সবাই একবাক্যে বলেছেন— শেখ হাসিনাকে ভোট দেবেন। তাদের আস্থা শেখ হাসিনা, তাদের আস্থা নৌকা। এই আসন হবে ১০ এ ১০।

তিনি বলেন, নৌকা আমাদের অস্তিত্ব, নৌকা মানে বঙ্গবন্ধু, নৌকা মানে শেখ হাসিনা। নৌকা মানে বাংলাদেশ। নৌকার জয় হোক।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী