৫০ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা নানকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১১:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:২৪

ঢাকা-১৩ সংসদীয় আসনে ৫০ শতাংশেরও বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আসনটিতে ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদশা ফয়সল ইনস্টিটিউটে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘অভূতপূর্ব, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ। ভোটাররা আসছেন, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন— এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।’

ভোটারদের উদ্দেশে নানক বলেন, ‘ভোটারদের বলবো, ভোট কেন্দ্র আসুন, নির্ভয়ে ভোট দিন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বেড়ে যাবে। এই এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে, তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম