আ.লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে আসছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩

বিএনপির কালো পতাকা মিছিলের বিপরীতে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করছে আওয়ামী লীগ। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে এই সমাবেশে  দলে দলে আসছেন দলটির নেতাকর্মীরা। সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুর থেকেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান দেন। এরইমধ্যে সমাবেশে আসা নেতাকর্মীদে স্লোগানে মুখোরিত হয়ে উঠছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশের এলাকা। সমাবেশ মঞ্চ থেকে বক্তব্য রাখছেন নগর ও কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শুরুর আগে মঞ্চে নেতাদের অবস্থান সমাবেশের একেবারেই সামনে অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের অধীন বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসছেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তাদের কণ্ঠেও শোনা গেছে বিএনপিবিরোধী ও আওয়ামী লীগের পক্ষের স্লোগান।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের