বিএনপিকে তওবা করে আবার রাজনীতিতে আসতে হবে: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০

বিএনপি রাজনীতিতে খেই হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) কাছে আর কোনও রাজনৈতিক ইস্যু নেই। তাদেরকে জনগণের কাছে তওবা করে— আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে।’

 বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৩ আসনের আদাবর থানার শেখের টেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপির কাজ সবসময় ষড়যন্ত্র করা। তাদের ষড়যন্ত্র প্রতিহত করেই ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তারা এখন ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এরইমধ্যে ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, এখন তিনি লক্ষ্য স্থির করেছেন— স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার।’

মন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের এই উন্নয়নে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করলে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো।’

নানক বলেন, ‘মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবো।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়মী লীগের নেতাকর্মীরা সর্বদা বাংলাদেশের জনগণের পাশে আছে, পাশে থাকবে। বিএনপি নামের অপশক্তি জণগণের পাশে থাকে না। তারা মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে মারে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী