‘মিয়ানমারের পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে মানসিক চাপ তৈরির কারণ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘এখন মিয়ানমারে যে পরিস্থিতি চলছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। সে বিষয় নিয়ে দেশের ভেতরে মানসিক চাপ তৈরির কোনও কারণ থাকতে পারে না।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুরের আজিজ মহল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক থাকতে পারে না। মাঝে মাঝে যে দু-চারটি গোলা এসে পড়ছে এবং আমাদের যে হতাহত হচ্ছে এর প্রতিবাদের আন্তর্জাতিক নিয়ম আছে।’

খারাপ পরিস্থিতি তৈরি হলে কী করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে এবং সতর্ক করেছে। এরপরও যদি কোনও পরিস্থিতি তৈরি হয়, তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা রয়েছে। আমারা তাদের কাছে যাবো।’

নানক বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম আসেনি। দেশপ্রেম না থাকার কারণে দেশের জাতীয় স্বার্থে যে দায়িত্ব পালন করা উচিত তা তারা করে না। বিএনপি এবং কিছু রাজনৈতিক দলের সুনির্দিষ্ট এজেন্ডা রয়েছে, মতলব রয়েছে। এই মতলববাজরা বিরোধিতার জন্য বিরোধিতা করে।’

এ সময় আরও ছিলেন– ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের