গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৫

সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে, এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথ্য-উপাত্ত ছাড়া তারা গুমের নাটক সাজিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালাচ্ছে। বিএনপি বলছে, তাদের ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। যারা জেলে আছে তারাও মানুষ, তাদেরও মৃত্যু হবে। জেলে বন্দি অবস্থায় তাদের কি মৃত্যু হতে পারবে না? তাহলে তারা বলুক—কারা কারা মারা গেছে, আর তারা বিএনপির কী পদে আছে।’

তিনি বলেন, ‘গুম ও খুন নিয়ে তারা বিদেশিদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে। তথ্য-উপাত্ত ছাড়া তারা গুমের নাটক সাজিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গুমের ঘটনা নিয়ে তারা সরকারের ওপর অপবাদ দেওয়ার জন্য এসব করে যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সত্যটা তারা বলুক। কাকে কাকে গুম-খুন করা হয়েছে। প্রমাণ কী?  তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারবার? এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।’

‘আওয়ামী লীগ আমলে গুম-খুন নিয়ে আন্তর্জাতিক তদন্ত করা হবে’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম ও খুন, সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন, তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করা যাবে না। তারা বলছে, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আসলে তাদের লক্ষ্য হচ্ছে—মানুষকে বিভিন্নভাবে হত্যা করা।’

রুহুল কবির রিজভীর বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কেন? হিসাব হলে সব আমলের হিসাব করা হোক।’

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদকের সাফ কথা— আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।’

অস্ত্রসহ মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারও অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি