জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি সদস্যরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এ সময় নবগঠিত উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, কো-চেয়ারম্যান হারুনুর রশিদ ও সদস্য সচিব মাশরাফি বিন মুর্তজাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১০ ফেব্রুয়ারি (শনিবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন- আ.লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান পল্টু, সদস্য সচিব মাশরাফি









