বিএনপির সংগ্রাম মানে মানুষ হত্যা ও অর্থনীতি ধ্বংস: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি। এই শক্তির নেতা মঈন খান বলেন— তারা নাকি দেশের স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করছে। তাদের সংগ্রাম মানে মানুষকে হত্যা করা, দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এরা ১৭ কোটি মানুষের স্বার্থকে তাদের পকেটে বন্দি করতে চায়। আমাদের জাতীয় চরিত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ, যা তারা ধ্বংস করতে চায়।

সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের হত্যার জন্য এ বিএনপি জামায়াত দায়ী। ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির জন্য এরা দায়ী। এরা আমাদের প্রিয় বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। ওরা মনে করেছে, দেশের মানুষ ওদের কর্মকাণ্ড ভুলে গিয়েছে। এখন সন্ত্রাসী তারেক রহমানের নেতৃত্বে মঈন খানরা নাকি স্বাধীনতা রক্ষা করবে। ৭ হাজার মাইল দূরে থেকে উনি সন্ত্রাসী দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়।

তিনি বলেন, আমাদের শহীদ মিনারের পবিত্রতা যারা নষ্ট করবে তাদের কীভাবে শিক্ষা দিতে হয় আওয়ামী লীগ জানে। এরাই দেশকে ধ্বংস করার জন্য প্রভুদের কাছে বারবার ধর্না দিয়েছিল। এরা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। এরাই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। এরাই দেশে সামরিক শাসন সৃষ্টি করে গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করে আমাদের সংবিধানকে অপবিত্র করেছে।

নাছিম বলেন, আমাদের গণতন্ত্রের উপর আঘাত হানা বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে দেশের মানুষদের সংযুক্ত করে দাঁতভাঙ্গা জবাব দেবো। আমরা প্রমাণ করবো এই বাংলাদেশ ১৭ কোটি মানুষের। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশে দুর্নীতিবাজ, সন্ত্রাসী কাউকে আমরা অপকর্ম করতে দেবো না। তারা দেশের মানুষদের আর বিভ্রান্ত করতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী