শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ মহানগর আ. লীগ নেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:১৮

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে রাজধানীর শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন তিনি।

এ বিষয়ে রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘চলমান তাপপ্রবাহে শ্রমজীবী মানুষ খুবই কষ্ট করে জীবন নির্বাহ করছেন‌। তাদের কিছুটা স্বস্তি দিতে ব্যক্তিগত উদ্যোগে আজ রাজধানীর জিরো পয়েন্টে পথচারী, রিকশাচালক, সিএনজিচালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছি। তাপপ্রবাহ চলমান থাকলে এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক

তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য– এই নীতিতে বিশ্বাস রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে এই তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি সামর্থ্যবান ব্যক্তিদের।’

শুধু ঢাকাতেই নয়, বৃষ্টির জন্য সারা দেশে চলছে হাহাকার। প্রায় দুই সপ্তাহ ধরে চলমান তাপপ্রবাহে দেশের মধ্যে যেন মরুর গরম নেমেছে।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের