আ.লীগের জাতীয় সম্মেলন কবে, জানালেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ১৪:৫৪আপডেট : ০৪ জুন ২০২৪, ১৫:১১

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে দলীয় এক সভায় এ তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৬ দফা দিবস এবং ২৩ জুন আওয়ামী লীগের ‘প্লাটিনাম জুবিলি’ উদযাপন উপলক্ষে এক প্রতিনিধি সভা করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

এতে আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয় করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জন্মলগ্ন থেকেই আমাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা হয়। আমি তৃতীয়বারের সাধারণ সম্পাদক। আমাদের একটা সম্মেলনও কেউ বলতে পারবে না সময় রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময় সীমার মধ্যেই জাতীয় সম্মেলন সম্পন্ন করি। আগামী সম্মেলনও ২০২৫ সালের ডিসেম্বরের হবে।’

ঢাকা উত্তর আওয়ামী লীগ মহানগরের সব কমিটি পুনর্গঠনের বার্তা নিয়ে আসার কথা জানিয়ে তিনি বলেন, ‘দেরিতে হলেও এই কাজটি অনেক দিন ধরে নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আগেই কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে। মহানগর দক্ষিণও আমাকে জানিয়েছে— দুই- একদিনের মধ্যে কমিটি জমা দেবে। প্রধান প্রক্রিয়া সমাপ্তির পর্যায়ে আছে বলে তারা জানিয়েছে।’

এই সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন,  ‘আপনারা প্রস্তাবিত কমিটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছাবেন। ৭ জুন আমরা সারা দেশে ৬ দফা দিবস পালন করবো। এর পরেই সবার হাতে কমিটি চলে যাবে। এ নিয়ে কেউ শোরগোল করতে পারবেন না। কোনও কথা থাকলে লিখিত অভিযোগ আমাদের সভাপতির ধানমন্ডি অফিসে জমা দেবেন।’

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান।

আরও পড়ুন:

দল গোছাচ্ছে আওয়ামী লীগ

হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী