কৃষি উপকরণ সহজলভ্য করতে নীতিগত সহায়তা দেওয়া হবে: বাহাউদ্দিন নাছিম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৪:২২আপডেট : ১৩ জুন ২০২৪, ১৪:২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যত প্রতিকূলতা আসুক না কেন, সব সমস্যাকে মাথায় রেখেই কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সুলভমূল্যে যেন কৃষকরা পায়, তার জন্য নীতিগত সহায়তা দেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত নেতাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বাহাউদ্দিন নাছিম বলেন, কৃষকের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয়ভার যাতে অধিক না হয়, সেজন্য প্রস্তাবিত বাজেটে অনেক রক্ষণশীলতার পরিচয় দেওয়া হয়েছে। কৃষি উপকরণ এবং কৃষি উৎপাদনের উপকরণের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো নিয়ে বিসিপিএ কাজ করছে, সেগুলোর দাম বাড়ানোর ব্যাপারে সরকার এগোবে না। শেখ হাসিনার সরকার শুরু থেকেই এই খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমরা মনে করি, এই খাতে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায়।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠনের সময় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই সক্ষমতা কখনও ঘাটতি হোক, শেখ হাসিনা কখনও সেটা চান না এবং হতে দেবেন না। তার জন্য যেখানে নীতিগত সহায়তা দেওয়া দরকার, সব দিতে সরকার প্রস্তুত আছে।’

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি প্রফেসর শহীদুর রশীদ ভূইয়া, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের