ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে দেশের ক্ষতি করেছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৪, ১৬:২৯আপডেট : ২০ জুন ২০২৪, ২২:১৪

বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে বাংলাদেশের ক্ষতি করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে বৈরিতা আমরা করতে চাই না। বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক ও সম্মানজনক পারস্পরিক কূটনীতি চাই।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলোচনার টেবিলে সমস্যার সম্মানজনক সমাধান সম্ভব। ভারতের সঙ্গে কম্প্রিহেনসিভ পার্টনারশিপ করছি বাংলাদেশের জাতীয় স্বার্থেই। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারও সঙ্গে সম্পর্ক করবো না।

জিয়াউর রহমান, এরশাদ ও খালেদার আমলে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী ছিল উল্লেখ করে কাদের বলেন, তারা পারস্পরিক সম্পর্কে সংশয় ও অবিশ্বাসের দেয়াল সৃষ্টি করেছিল। খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন।

ভারত দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের পার্লামেন্ট সর্বসম্মতভাবে সীমান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগ নিয়েছেন।

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে কাদের বলেন, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বহু মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত বন্যা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। দলের নেতাকর্মীদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুর্যোগ প্রতিমন্ত্রী বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

এর আগে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগ বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়ে গেছে। আওয়ামী লীগের মাধ্যমেই সফলতার অনেক মুকুট যুক্ত হয়েছে। এই ৭৫ বছরে আওয়ামী লীগের পথচলা গৌরবোজ্জ্বল।

ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে শুক্রবার বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত শোভাযাত্রা, ২৩ জুন সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, ২২ জুন রবীন্দ্র সরোবর ও ২৪ জুন হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার, পোস্টার, ক্রোড়পত্র, ভিডিও প্রকাশ করা হবে। সারা দেশে সবুজ ধরিত্রী নামে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। যৌথসভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা সম্পাদক শামসুন নাহার, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ। সভায় দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।

 

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে