২০২৩ সালে আ.লীগের আয় বেড়েছে তিন গুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৪, ১২:৩৩আপডেট : ২৭ জুন ২০২৪, ১৫:৩৩

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০২৩ সালে দলটির আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার। এ আয়ের পরিমাণ আগের বছরের (২০২২) প্রায় তিন গুণ। আওয়ামী লীগের বড় আয় এসেছে দলের মনোনয়ন ফরম বিক্রি করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নমিনেশন ফরম বিক্রি থেকে এ বড় অঙ্কের আয় হয়েছে ক্ষমতাসীন দলটির। গত বছর আওয়ামী লীগের আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা।

আওয়ামী লীগের ২০২৩ সালে ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। দলটির ২০২২ সালে  ব্যয় হয়েছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২২ সালের তুলনায় আয় যেমন বেশি হয়েছে তেমনি ব্যয়ও বেড়েছে।

সংসদ নির্বাচনের নমিনেশন ফরম ছাড়াও আওয়ামী লীগের ২০২৩ সালে মাসিক চাঁদা এক কোটি ৬৩ লাখ ৬৩ হাজার, মেঘনা ব্যাংকের অনুদান ১ কোটি ১ লাখ, অন্যান্য ফরম বিক্রি ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার, বঙ্গবন্ধু এভিনিউর ভাড়া ১৫ লাখ ৩৫ হাজার, ব্যাংক সুদ থেকে ৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার এবং অন্যান্য খাত থেকে ৩৭ লাখ ৭২ হাজার টাকা আয় হয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান নিরীক্ষিত এই অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। পরে নির্বাচন ভবনে তিনি জানান, ২০২৩ পঞ্জিকা বছরে ২৭ কোটি ১৪ লাখ টাকা আয়ের বিপরীতে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে। 

আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব

বছরের শুরুতে ব্যাংকে জমা (১ জানুয়ারি ২০২৩) ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। ২০২৩ সালে দলটির আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। বছর শেষে স্থিতি (৩১ ডিসেম্বর ২০২৩) ৯০ কোট ৫৫ লাখ ৩১ হাজার টাকা।

নির্বাচন কমিশনে আসা পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম