স্বাধীনতাবিরোধীদের যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করা হবে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ২৩:০৮আপডেট : ২৮ জুন ২০২৪, ২৩:০৮

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের স্বার্থে আমরা এক ও ঐক্যবদ্ধ। সবাই মিলে সম্মিলিতভাবে স্বাধীনতাবিরোধী শক্তির যেকোনও ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শুক্রবার (২৮ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোহরদী উপজেলা আওয়ামী সভাপতি মু. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ অন্য নেতারা।

সমাবেশ শেষে শিল্পমন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সর্বশেষ খবর
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ