শেখ হাসিনার অর্জনগুলো অগ্নিসন্ত্রাসের ধ্বংসলীলায় পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৯:১৭আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৯:১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর শ্যামলীতে সম্পা মার্কেট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত।’

তিনি বলেন, ‘জাতির অর্জন মেট্রারেল ধ্বংস লীলা, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতুভবন পদ্মাসেতু করেছে, সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মাসেতুর মাওয়া প্রান্ত, জাজিরা প্রান্ত বার বার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে।’

তিনি বলেন, ‘আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয়, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। মির্জা ফখরুল তাদের পক্ষে কথা বলেন। এর মাধ্যমে প্রমাণ হয়— তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক বিটিভিকে পুড়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনও ধ্বংসের সুরে কথা বলেন। আর কত ধ্বংস চান?’

কাজীপাড়া, মিরপুরে মেট্রারেল কীভাবে পুড়ে দিয়েছে। নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছরের আগে ওই দুটি স্টেশন ঠিক হবে কিনা ,তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।’ শেখ হাসিনার ডাকে আগুনসন্ত্রাসের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের