নোংরা রাজনীতিতে ফিরবেন না সোহেল তাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৭:১০ আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৭:২৮

নোংরা রাজনীতিতে আর ফিরবেন না। কখনও পরিস্থিতি ভালো হলে বিবেচনা করবেন জানিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগসহ সব দলেরই আত্মসমালোচনা করা উচিত। কোনও রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা করা উচিত নয়। আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছেন, যাদের ওপর অত্যাচার, নিপীড়ন হচ্ছে। এটির নিন্দা জানাই। যেসব আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই দোষী নয়। এই বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সোহেল তাজ। তিনি তার সঙ্গে অতি সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ও জীবনের নিরাপত্তাজনিত বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সঙ্গে আলোচনা করেছেন। পরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা জানান।

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। তাই এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তাদের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

গুম, বিচারবহির্ভূত হত্যা কখনোই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন সাবেক এই প্রতিমন্ত্রী।

/এবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সোহেল তাজের কড়া প্রতিক্রিয়া
অবশেষে যুক্তরাষ্ট্রে গেলেন সোহেল তাজ
যুক্তরাষ্ট্র যেতে কেন বাধা, যা জানালেন সোহেল তাজ
সর্বশেষ খবর
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের  
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের  
বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার, আসামি ২ দিনের রিমান্ডে
বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার, আসামি ২ দিনের রিমান্ডে
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না