অবশেষে যুক্তরাষ্ট্রে গেলেন সোহেল তাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৫, ১১:২৮আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১১:৩৭

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি বহির্গমন ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১২ নভেম্বর ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের (কিউআর৬৩৯)  ফ্লাইটে কাতার হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সোহেল তাজ ইমিগ্রেশন প্রসিকিউশনসহ অন্যান্য সংস্থা থেকে যাচাই–বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সপ্রাপ্ত হয়ে ইমিগ্রেশন শেষ করেন।

সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না করেই উভয় পদ থেকে ইস্তফা দেন।

মঙ্গলবার দিনগত রাত ১টা ১১ মিনিটে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ‘চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।’

এর আগে, মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েডে ফেসবুকে এক পোস্টে নিজের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে পোস্ট করেন সোহেল তাজ।

ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করবো, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাবো।’

গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
শাহজালালের বহিরাঙ্গন যেন ‘সিএনজি স্ট্যান্ড’, শৃঙ্খলা ফেরাবে কে?
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বশেষ খবর
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক
‘আমরা গিয়ে দেখি, অপ্রতিমের লাশ একটি শেয়াল কামড়াচ্ছিল’
‘আমরা গিয়ে দেখি, অপ্রতিমের লাশ একটি শেয়াল কামড়াচ্ছিল’
শ্বেতাঙ্গদের পেছনে ফেলে ব্রিটেনে শীর্ষে বাংলাদেশি নতুন প্রজন্ম
শ্বেতাঙ্গদের পেছনে ফেলে ব্রিটেনে শীর্ষে বাংলাদেশি নতুন প্রজন্ম
প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহার হবে সৌরবিদ্যুৎ
প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহার হবে সৌরবিদ্যুৎ
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত