ঢাবি ও জাবিতে দুই জনকে পিটিয়ে হত্যা নিয়ে সজীব ওয়াজেদ জয়ের প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে হত্যার ঘটনায় ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেকে সজীব ওয়াজেদ জয়। পিটিয়ে হত্যার ঘটনায় খুনিদের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালেও কয়জনকে গ্রেফতার করা হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ প্রশ্ন তোলেন জয়। ‘দেশের সেরা দুটি বিশ্ববিদ্যালয়ে গত রাতে দুজনকে হত্যা করা হয়েছে’ উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মেরে ফেলার আগে খুনিরা তাকে ভাত খাইয়েছে। আর সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যতদূর জানা গেছে, তাকে প্রকাশ্যে তিন দফায় মারা হয়। সবশেষ, শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা প্রক্টর অফিসের সামনে নিয়ে খুনীরা তাকে হত্যা করে।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, প্রশ্ন হলো, সকল খুনিদের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে  বেড়াচ্ছে। এদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে?

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বুধবার মধ্যরাতে। শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি