ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আ.লীগের আপত্তি নেই: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ১৯:২২আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৯:২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে একটানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা চলে যান ভারতে। তারপর থেকে দলটির নেতারা ও মন্ত্রী-এমপিরা আছেন আত্মগোপনে। এমনকি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

এমন প্রেক্ষাপটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে শেয়ারও করা হয়েছে।

এতে বাহাউদ্দিন নাছিম বলেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনও আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না— এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, আত্মগোপনে থেকে, অনুশোচনা কী কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কীভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো, আমাদের পরিকল্পনা করা…।

সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করবো।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার