বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ০১:০২আপডেট : ১৯ জুন ২০২৫, ০১:১৬

এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে ১২টার পর গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

তার ব্যক্তি চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় উনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন।”

‘‘বোর্ড আশা করছে যে, বাসায় চিকিৎসা সেবায় উনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।”

এর আগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

লন্ডনে ‘লন্ডন ক্লিনিকে বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা হয়।

লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসন।

/এসটিএস/এস/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম